বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

৪৯ বছর পর উইন্ডিজে মাটিতে পাকিস্তানের কোনও ব্যাটারের অনন্য কীর্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরে ব্যাট হাতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন আব্দুল্লাহ শফিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেন টেস্টে ১৬০ রানের অনবদ্য ইনিংস খেলে শুধু ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিই পূর্ণ করেননি, গড়েছেন ৪৯ বছরের পুরোনো এক কীর্তিও।

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৩৮৭ রানে অলআউট হলেও অপরাজিত থাকেন শফিক। ৩২৩ বলে ১৫টি চার ও ৩টি ছক্কায় ১৬০ রানের ইনিংস খেলেন এই ওপেনার।

এই ইনিংসের সুবাদে ১৯৭৭ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেলা প্রথম পাকিস্তানি ব্যাটার হলেন শফিক। এর আগে জর্জটাউন টেস্টে ১৬৭ রান করেছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটার মাজিদ খান।

ক্যারিবীয়দের মাঠে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখনও হানিফ মোহাম্মদের দখলে। তিনি ১৯৫৮ সালে ব্রিজটাউনে ৩৩৭ রান করেছিলেন। একই বছর পোর্ট অব স্পেনে ১৮৯ রান করেছিলেন তার ভাই ওয়াজির মোহাম্মদ।

শফিকের অনবদ্য ইনিংসে ভর করে ম্যাচেও এগিয়ে রয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৮৭ রান করার পর সফরকারীদের স্পিন আক্রমণে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩৪৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ১০৩ রান তুলেছে স্বাগতিকরা। ফলে দুই ইনিংস মিলিয়ে এখনও ৬০ রানে পিছিয়ে তারা।

ওয়েস্ট ইন্ডিজকে চাপে রাখতে বড় ভূমিকা রেখেছেন পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও আলি উসমান। সাজিদ নিয়েছেন ৪ উইকেট, আর দ্বিতীয় টেস্ট খেলতে নামা আলি উসমানের শিকার ২ উইকেট।

প্রথম টেস্টে ৯০ রানে হেরেছিল পাকিস্তান। তাই এই ম্যাচে জয় পেলে দুই ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে আনবে সফরকারীরা।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৬,/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit