বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

নোয়াখালীতে পুকুরে মিলল তরুণীর লাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৯৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় পুকুর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তৃষা সাহা (২৬) নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের উত্তর মাষ্টার পাড়া এলাকার কমল সাহার মেয়ে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের উত্তর মাষ্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের‌ মর্গে পাঠায় পুলিশ।   

নিহতের পিতা কমল সাহা জানা, তৃষা দীর্ঘ দিন থেকে অসুস্থ। সে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাকে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়।  কিছু দিন আগে তার স্বামী প্রবাস থেকে দেশে আসে। কিন্তু সে অসুস্থ থাকায় তার স্বামী তাকে নিতে চাইলেও আমরা তাকে দেয়নি।  বৃহস্পতিবার সকালের দিকে সে বাসা থেকে বের হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাসার পাশে একটি পুকুরে পড়ে মারা যায়। পরে পুকুরে তার লাশ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, ওই তরুণী মানসিক রোগী ছিলেন।  মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের‌ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit