বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

  নোয়াখালীতে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি  

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৯৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ ছকিনা বেগমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাউতলি গ্রামের ছকিনা মেম্বারের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে খবর পেয়ে কয়েক দফায় অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব ও বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করে। ডাকাতির ঘটনায় থানায় এখনও কোনো মামলা দায়ের না হলেও পুলিশ ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।ভক্তভোগী সাবেক ইউপি সদস্য ছকিনা মেম্বারের বরাত দিয়ে ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সালাহ উদ্দিন বাচ্চু জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে ১০-১২জনের মুখোশধারী একদল ডাকাত তার টিনশেড ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।

পরে বাড়ির লোকদের ধারালো দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ ২ লাখ ৬ হাজার টাকা লুটে নেয়। পরে ডাকাত দল আনুমানিক বিশ মিনিট সময় অবস্থান করে লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৪১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit