বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

স্বাভাবিক প্রসব সেবা জোরদার করতে জয়পুরহাটে কর্মশালা

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৮১ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এমসিএইচ সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। সোমবার বিকালে জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মী, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ কর্মশালায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনার রাজশাহী বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. একেএম জোবায়ের গালীব, জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগের ডিসট্রিক্ট কনসালটেন্ট ডা. শীতেন্দ্র শেখর, এমসিএইচের উপ-পরিচালক ও মাতৃস্বাস্থ্যের প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক, জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন, পুরানাপৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, ধলাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ও মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।

কর্মশালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যসেবা জনগনের দারগোরে পৌছানোর অঙ্গিকার বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে বেশি বেশি স্বাভাবিক মাতৃ প্রসব সেবা বাস্তবায়নে করনীয় বিষয়ের উপর বক্তারা গুরুত্বারুপ করেন।

কিউএনবি/অনিমা/০৪.১০.২০২২/বিকাল ৫.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit