বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

ট্রলারডুবি: মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ৩৯ জন উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৮৯ Time View

ডেস্কনিউজঃ বঙ্গোপসাগরের কক্সবাজারের টেকনাফ বাহারছড়া পয়েন্টে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় ৩৯ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং বাকিরা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা যায়। সেখানে ৭ জন নারীও রয়েছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে- মহেশখালীর ২ জন, টেকনাফ সাবরাং এর ১ জন, ঈদগাঁওয়ের ১ জন। বাকিরা উখিয়ার বালুখালী, কুতুপালং, হাকিম পাড়াসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তিনি জানান, উপকূলীয় বাহারছড়ার হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাতে মহেশখালীর কচ্ছপিয়া নামক স্থান থেকে ট্রলারটি ছাড়ে। পরে সাগরের মাঝপথে ডুবে যায়। এসময় তারা হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি স্থান থেকে তীরে উঠে আসার চেষ্টা করেন।

তিনি জানান, উদ্ধারকৃতদের বেশিরভাগ রোহিঙ্গা। কয়েকজন বাংলাদেশের নাগরিক রয়েছে। তাদের নাম-পরিচয় সনাক্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

কিউএনবি/বিপুল/০৪.১০.২০২২/দুপুর ১.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit