শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বেনাপোল দৌলতপুরে  দেশি-বিদেশি ৭ টি অস্ত্র, ৩ টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৪২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা :  যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে দেশি-বিদেশি ৭ টি অস্ত্র, ৩ টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ দৌলতপুর জিয়া চোরাচালান সিন্টিকেটের সেকেন্ড ইন কমান্ড সম্রাট হোসেন (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১ টার সময় শার্শার অগ্রভুলট সীমান্ত ও বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে আটক করা হয়। আটককৃত সম্রাট হোসেন বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

সম্রাট দৌলতপুর জিয়া চোরা চালান সিন্টিকেটের সেকেন্ড ইন কমান্ড।দৌলতপুর গ্রামের স্থানীয়রা জানান, জিয়া সিন্টকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে সম্রাট বাংলাদেশ থেকে সোনা ও ইয়াবা ট্যাবলেট ভারতে পাচার করে। অপরদিকে ভারত থেকে অস্ত্র ও ফেনসিডিল নিয়ে আসে। স্থানীয়রা আরও জানান, সামনে জাতীয় নির্বাচন। তাই নির্বাচনে অবৈধ্য অস্ত্রের ব্যবহারের জন্যদৌলতপুর সীমান্ত দিয়ে জিয়া সিন্টিকেট দিয়ে রমরমা ভাবে অস্ত্র ব্যবসা চলছে। সিন্টিকেট প্রধান জিয়ার নামে একাধিক নারী, শিশু পাচার, মাদক, অস্ত্র,সোনা পাচারের অভিযোগ ও মামলা থাকলেও প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থানেন না কলে জানান।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ একটি অস্ত্রের চালান বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক যুবকে গতি রোধ করতে বলা হয়। এসময় সে যুবকটি তার হাতে থাকা একটি চটের ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ও বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।

পরবর্তীতে তার ফেলে দেওয়া চটের ব্যাগের ভেতর থেকে দুইটি (নাইন এমএম) বিদেশি পিস্তল, দুটি দেশিও ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এবং আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এছাড়া অপরদিকে শার্শার অগ্রভূলাট সীমান্ত থেকে রাত ১০ টার সময় পরিত্যক্ত অবস্থায় দুটি দেশিও ওয়ান শুটারগান ও একটি নাইন এমএম পিস্তল একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত এসব অস্ত্রের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit