শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

খাগড়াছড়ির শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ইউপি চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫০৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রাথমিক শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রাখায় খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ  বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন। ২২ সেপ্টেম্বর দুপুরের দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী বাছাই কমিটি’র সাক্ষাৎকার শেষে তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ খ্রী. প্রদানের লক্ষ্যে খাগড়াছড়ির নয়টি উপজেলায় ২১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলা পর্যায়ে বাছাই কমিটির আহবায়ক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।গেল ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. তফাজ্জল হোসেন মাটিরাঙ্গার গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি গোমতি ইউনিয়নে প্রাথমিক শিক্ষার প্রসারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন। দুগম জনপদের যেসব স্কুলে কোন জনপ্রতিনিধি যাননি তিনি সেখানেও ছুটে গেছেন। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে স্থানীয় জনগনকে সাথে নিয়ে কাজ করেছেন। বিদ্যালয়ে ঝড়েপড়া রোধে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স, ওয়াটার পট ও স্কুল ব্যাগ বিতরণ করেছেন। বিভিন্ন স্কুলে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছেন। 

খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়া মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন বলেন,  এ প্রাপ্তির মাধ্যমে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। তিনি ভবিষ্যতে গোমতি ইউনিয়নের  শিক্ষা উন্নয়নের  ধারা অব্যাহত থাকবে বলে জানান। 

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit