শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

নদী ভাঙ্গনের কবলে থেকে পীরপুর গ্রাম কে রক্ষা করতে হবে: বাসদ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সুরমা নদীর ভাঙ্গনে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের পীরপুর গ্রাম (বর্তমান সিসিক এর ৩৯নং ওয়ার্ডকে রক্ষার আহ্বান জানিয়েছন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। (২৬ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১টায় বাসদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে ভাঙ্গন কবলিত পীরপুর গ্রাম পরিদর্শন ও এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।বাসদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, চালক সংগ্রাম পরিষদ এর সাধারণ সম্পাদক মনজুর আহমদ, শ্রমিক ফ্রন্ট নেতা বেলাল হোসেন, হারুন মিয়া, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, কুটি মিয়া, প্রমূখ।এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য এনামুল হোসেন, মোঃ সিরাজুল হক, হাজী মোক্তার আহমদ, আলী হোসেন, আব্দুস সোবহান, আহসান উল্লাহ, জাবেদ আহমদ, মতিউর রহমান, আবুল খায়ের, আবুল কালাম, সাব্বির আহমদ, আবুল আসাদ,আবু বাসার প্রমুখ।এসময় বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর বলেন, একদিকে সরকার জাঁকজমকভাবে নদী দিবস পালন করছে। অন্যদিকে গত ৫০ বছরে দূষণ, ভূমিদস্যুদের আগ্রাসন, অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, আবাসন , সেতু, কালভার্ট ও সুইসগেট নির্মাণের ফলে দেশের সহ¯্রাধিক নদ-নদী বিলীন হয়ে গিয়েছে। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের তালিকায় থাকা মোট ৩৮৩টি নদীর অনেকগুলোর অবস্থাও সংকটাপন্ন।আবু জাফর আরো বলেন, সুরমা নদীর ভাঙ্গনে টুকেরবাজার এলাকার পীরপুর গ্রাম ক্ষতিগ্রস্ত হলেও রক্ষার জন্য অতীতে তেমন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজারসহ শতাধিক বসতভিটা নদীতে বিলীন হয়ে গিয়েছে এবং কয়েকশত পরিবার নদী ভাঙ্গনে হুমকির মধ্যে আছে। আবু জাফর, অবিলম্বে পীরপুর গ্রাম কে নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথভাবে পূনর্বাসনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/২৭.০৯.২০২২/দুপুর ১.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit