শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

এস ও এস শিশু পল্লী সিলেটে উপকার ভোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : এস ও এস শিশু পল্লী সিলেটে উপকারভোগীদের জন্য দীর্ঘমেয়াদী বিশেষ কার্যক্রমের আওতায় ২য় পর্যায়ের সমাপনী কর্মসূচীর অংশ হিসেবে উপকারভোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।২৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে সিলেট জেলার ওসমানী নগর উপজেলার দয়মীরস্থ এস ও এস শিশু পল্লী সিলেট এর অভ্যন্তরে ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার উপকারী ভোগী পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিতে ও এসওএস সামাজিক কেন্দ্র সিলেটের ইনচার্জ তানভীর আহমদ এর পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএবি ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল রফিকুল ইসলাম, দি নিউ নেশন এর সিলেট ব্যুরো প্রধান এস.এ শফি, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিন, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদুল আমিন, এস ও এস শিশু পল্লী সিলেটের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম খান।

পরিবার শক্তিশালীকরণ ও কীনশীপ কেয়ার কর্মসূচীর উপকারভোগী মোট ৪৯৮টি সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- চাল, সয়াবিন তেল, লবণ, মশুর ডাল, আলু, পিয়াজ, গুড়া দুধ, চিনি, মুড়ি, বিস্কুট, ডিম সহ পরিষ্কার সামগ্রী।
উল্লেখ্য, প্রকল্পটি ২টি পর্যায়ে লকডাউন পরিস্থিতিতি সহ সকল পর্যায়ে এস ও এস শিশু পল্লী সিলেট এর উপকারভোগীদের মধ্যে এ দীর্ঘমেয়াদী খাদ্য ও সু-রক্ষাসামগ্রী সহায়তা মানবিকতার এক উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনন্তব্য করেন উপস্থিত অতিথিবৃন্দ, উপকারভোগী সহ সংশ্লিষ্ট এলাকাবাসী।

কিউএনবি/অনিমা/২৭.০৯.২০২২/দুপুর ১২.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit