শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

যমুনা নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫২ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে সুমাইয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সদর উপজেলার দুপুরে চাকলা স্কুলের সামনে ছোট যমুনা নদীতে গোসল করতে নামলে ওই শিশুর মৃত্যু হয়। সে বক্তারপুর গ্রামের হেলাল হোসেনের মেয়ে। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল সুমাইকে শিশুটির মা ইকরতাড়া গ্রামে একটি মাদ্রাসায় মেয়েকে রেখে আসেন। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে বৃষ্টি শুরু হলে মাদ্রাসাসহ এলাকার আরও শিশুরা মিলে নদীতে গোসল করতে যায়।

একে একে সবাই উঠে আসলেও সুমাইয়া উঠে না আসায় সহপাঠিরা স্থানীয়দের খবর দিলে মাদ্রাসার শিক্ষকসহ গ্রামবাসীরা নদীতে গিয়ে সুমাইয়াকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরদর্শণ করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/সন্ধ্যা ৬.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit