মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

নওগাঁয় অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অপরাধে তিন যুবক আটক

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া তিন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের এ তথ্য জানায় র‌্যাব। এর আগে বৃহস্পতিবার রাতে নজিপুর পৌরসভার দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকরা হলেন, উপজেলার বাবনাবাজ গ্রামের সাইদুল ইসলামের ছেলে আতা রাব্বী, গসাইপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল হোসেন (২১) ও পাবনা জেলার আমিনপুর থানার খানপুর গ্রামের হরিদাস কর্মকারের ছেলে মিঠুন কর্মকার (৩০)।

গ্রেফতারকৃত যুবকরা ডিজিটাল মাধ্যমে টিন্ডারসহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের দ¦ারা অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। তারা অবৈধভাবে বিদেশিদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাতো। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারের সঙ্গে অবৈধভাবে ডলার কেনাবেচার মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে পত্নীতলা থানার নজিপুর পৌরসভার ৬ নম্বর দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৪টি স্মার্টফোন, ৫টি সিম, ২টি ল্যাপটপ, ৫টি মাউস, ৫টি কী-বোর্ড, ১৫টি ক্যাবল, ১টি ব্যাংক চেক, ১টি ষ্ট্যাম্প, নগদ ৫৮০ টাকা এবং ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ এর ৩০/৩৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit