শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

শার্শায় এস এস সি পরিক্ষার্থী গন ধর্ষনের শিকার আটক ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় এক এস এস সি পরিক্ষার্থী কিশোরী গন ধর্ষনের শিকার হয়েছে। প্রেমিক সহ ৩ নরপশু ঐ কিশোরীকে পালাক্রমে ধর্ষন করে। এরপর ৩ নরপশু ধর্ষক কিশোরীরর প্রেমিক ও তার সহযোগি বন্ধুকে পুলিশে সোপর্দ করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত পরশু বুধবার রাত ১১ টার সময় শার্শার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রামে। এ ঘটনায় কিশোরীর প্রেমিক বড় নিজামপুর গ্রামের মাছ ব্যবসায়ী শাহাজান মল্লিকের ছেলে হাসান আলী (২০) ও হাসানের সহযোগি বন্ধু একই গ্রামের রেজাউল করিমের ছেলে মোঃ মাসুদ (২০) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষীতার শিকার কিশোরীর বড় ভাই সুমন কবীর বাদী হয়ে ৫ জনকে আসামী করে শার্শা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে।

পুলিশ আটক হাসান আলী ও মোঃ মাসুদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। এ ঘটনার সাথে জড়িত ধর্ষক কন্দপপুর গ্রামের মিজান চৌকিদারের ছেলে নুরুজ্জামান(২৭), ফটিকের ছেলে সাকিব(২৮) ও জাহানের ছেলে নাসিম (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলার বাদী সুমন কবীর জানান, বুধবার তার মা অসুস্থ হলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এই খবর শুনে তার বোনের প্রেমিক হাসান আলী তাদের বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় হাসান আলী তার প্রেমিককে জোর পূর্বক ধর্ষন করে। বিষয়টি বুঝতে পেরে অন্য ৩ ধর্ষক নুরুজ্জামান, সাকিব ও নাসিম প্রেমিক হাসান আলীকে ম্যানেজ করে কিশোরীকে পালা ক্রমে ধর্ষন করে।

সূত্রে জানাগেছে, পলাতক ৩ ধর্ষক নুরুজ্জামান, সাকিব ও নাসিম কৌশলে হাসান আলী ও তার বন্ধু মাসুদকে ধরে নিয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে সোপর্দ করে। অভিযোগ রয়েছে বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে স্থানীয় একটি মহল মামলা না করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে। তারপর বাদীতে মুল ধর্ষদের নাম বাদ দিয়ে ১ জনকে আসামী করতে প্রশাসন থেকে চাপ সৃষ্টি করা হয়। পরে বৃহস্পতিবার বিকালে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় হাসান আলী, নুরুজ্জামান, সাকিব ও নাসিম কে ধর্ষন ও মোঃ মাসুকে সহযোগি হিসেবে আসামী করা হয়েছে। সূত্রে জানাগেছে, বুধবার এস এস সি পরীক্ষা শেষে বিকালে কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান ঘটনার সত্যতা সিকার করে বলেন এ ব্যাপারে মামলা হয়েছে। দুজন আটক আছে। অন্য আসামীদের আটকের ব্যাপারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit