মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

গৌরনদীতে বিদেশী মদসহ মাদক বিক্রেতা নয়ন সাহা আটক

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪০ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছয় বোতল বিদেশী মদ সহ নয়ন সাহা (২৬) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। আটককৃত নয়ন গৌরনদী পৌর এলাকার উত্তর বিজয়পুর মহল্লার যাদব সাহার ছেলে।বুধবার রাতে র‌্যাব-৮ এর মিডিয়া সেলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারের সামনে অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা। এসময় র‌্যাবের উপস্থিাতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়।

আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদে তার নাম নয়ন সাহা বলে জানায়। পরবর্তীতে আটককৃতের কাছ থেকে ভারতীয় তৈরি রয়েল ষ্ট্যাগ ব্যান্ডের ছয় বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মোঃ আব্দুল মতিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। রাতেই নয়নকে থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নয়নকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit