বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

জয়পুরহাটে আজকের দর্পন পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : দৈনিক আজকের দর্পন পত্রিকার ৮ম বর্ষ থেকে ৯ম বর্ষে পদার্পন করায় জয়পুরহাটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় জয়পুরহাট জেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক আজকের দর্পন পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি সুজন কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।

এসময় আরেলাচনা সভায় বিশেষ অতিথি হিসাবে জেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোমেন মুনি, সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাজা চৌধুরী বক্তব্য দেন।

আলোচনা শেষে দৈনিক আজকের দর্পন পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। সভায় দৈনিক আজকের দর্পন পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এর উত্তরোত্তর মঙ্গলা কামনা ও প্রচারনার শির্ষে যাক এই পত্যায় ব্যাক্ত করেন বক্তারা। এ সভায় সঞ্চলনার দায়িত্বে ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আল মামুন।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit