বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

উখিয়ায় আরও এক রোহিঙ্গা খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ায় একদিনের ব্যবধানে মোহাম্মদ এরশাদ (৪০) নামের আরও এক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকে এঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ওই ব্লকের বাসিন্দা।

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, ক্যাম্পে এরশাদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

এদিকে, মঙ্গলবার রাতে উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পে রাতের বেলায় পাহারায় নিয়োজিত থাকা মো. জাফার (৩৫) নামে এক স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শরণার্থী ক্যাম্পে একের পর এক হামলা ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে বিদ্রোহী রোহিঙ্গা গ্রুপগুলো। 

এর মাধ্যমে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে রাতে পাহারার পদ্ধতি অকার্যকর করার চেষ্টা করছে বলে মনে করছেন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit