শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

লালমনিরহাটে যুবদল নেতার বাড়ির কবুতরের বাসা থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার: আটক ৩

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা শহরের পৌর এলাকার সাপটানা আর্দশ বাজারে এরশাদুল হক (৪০) নামে এক যুবদল নেতার বাড়ী থেকে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে আটক করে। আটককৃতরা হলেন- জেলা শহরের আদর্শ পাড়ার মৃত আবুল কাশেমের ছোট ছেলে এরশাদুল হক, বড় ছেলে নুরুজ্জামান ও এরশাদুলের স্ত্রী রুনা বেগম।

লালমনিরহাট সদর থানার পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল সদর থানার ওসি সহ পুলিশের একটি টীম ওই বাড়ীতে অভিযান চালিয়ে কবুতরের বাসা, কাঠের স্তুুপ ও বসত বাজাবাড়ির বিভিন্ন যায়গা থেকে ১৪গ্রাম হিরোইন, ৭৫পিচ ইয়াবা, ৬৩বোতল ফেন্সিডিল, ৩কেজি ৫০০গ্রাম গাঁজা ও ৪বোতল বিদেশী মদ উদ্ধার করে।এছাড়া মাদকের ওজন পরিমাপ করার একটি ওয়েট মেশিন ও জব্দ করে পুলিশ। এবিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানায় এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ।গ্রেপ্তারকৃত তিন জনের নামে মামলা প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। 

গ্রেপ্তার কৃত এরশাদুল হকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা ও নুরুন্নবীর বিরুদ্ধে একটি মামলা সংক্রান্ত মামলা চলমান রয়েছে। আদালত থেকে জামিনে আছেন। আগামীতে জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। লালমনিরহাট জেলার সিনিয়র সাংবাদিক ও মুক্তি যোদ্ধা গোকুল চন্দ্র রায় বলেন, শহরের অভিজাত এলাকার মধ্যে আদর্শ পাড়া অন্যতম। এই আদর্শ পাড়ায় আমার নিকট আত্মীয় স্বজনদের বাস। বিভিন্ন সময়ে সেখানে গেলে মাদকের আড্ডার কথা শোনা যায়।

আমি লোকজন কে এর বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি। খুব ভালো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে, মাদক দ্রব্য সামগ্রীর সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এরা যেন কঠোর শাস্তি পায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একই ভাবে লালমনিরহাট পৌরসভার অন্যান্য এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে পুলিশের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ জানান, আটককৃত আসামী এরশাদুল হক আমাদের যুবদলের কোন কমিটিতেই নেই। সে যুবদলের রাজনীতির সাথে জড়িত নয় বলেও জানান তিনি।

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit