বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ব্যাংকে ডলারের দাম রপ্তানির চেয়ে আমদানিতে ২-৯ টাকা বেশি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর নানা চাপ প্রয়োগ করে আমদানি পর্যায়ে ডলারের দামে একটি স্থিতিশীলতা নিয়ে এসেছিল। সব ব্যাংক ৯৫ টাকা ৫ পয়সা দরে আমদানি পর্যায়ে ডলার বিক্রি করছিল। কিন্তু ১২ সেপ্টেম্বর থেকে বাজারে নতুন দর কার্যকর হওয়ার পর সে স্থিতিশীলতা ভেঙে পড়েছে। বিশেষ করে আমদানি পর্যায়ে ডলারের দামে এখন কোনো স্থিরতা নেই।

একেক ব্যাংক একেক দরে ডলার বিক্রি করছে। সর্বনিম্ন ১০১ টাকা থেকে সর্বোচ্চ ১০৮ টাকা দরে বিক্রি করছে। রপ্তানির ডলার সব ব্যাংকে ৯৯ টাকা দরে বিক্রি হচ্ছে। রপ্তানির চেয়ে আমদানিতে প্রতি ডলারের দাম ব্যাংক ভেদে সর্বনিম্ন ২ টাকা ও সর্বোচ্চ ৯ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এতে একদিকে রপ্তানিকারকরা ক্ষতির মুখে পড়ছেন। অন্যদিকে আমদানি ব্যয় বেড়ে গিয়ে আমদানি পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। যা ভোক্তার ওপর চাপ তৈরি করছে।

এর মধ্যে সবচেয়ে কম দামে ডলার বিক্রি করছে এবি ব্যাংক ১০০ টাকা ৭৬ পয়সা দরে। সবচেয়ে বেশি দামে বিক্রি করছে সোস্যাল ইসলামী ব্যাংক ১০৮ টাকা ৫ পয়সা দরে। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইউসিবি ১০৪ টাকা ৯০ পয়সা, পূবালী ব্যাংক ১০৪ টাকা করে ডলার বিক্রি করছে। সরকারি খাতের সোনালী ব্যাংক ১০৬ টাকা ৭৫ পয়সা, রূপালী ব্যাংক ১০৭ টাকা ৭০ পয়সা, অগ্রণী ব্যাংক ১০৪ টাকা ৪৫ পয়সা, জনতা ব্যাংক ১০৬ টাকা ৩০ পয়সা দরে ডলার বিক্রি করছে।

আমদানির বড় অংশই সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সম্পন্ন হয়। অথচ সরকারি ব্যাংকগুলোতেই আমদানি ডলারের দাম বেশি। ফলে আমদানির খরচও বেশি পড়ছে। সূত্র জানায়, নতুন দর কার্যকরের আগে সরকারি ব্যাংকগুলো বিদেশ থেকে ১১০ থেকে ১১১ টাকা করে রেমিট্যান্স সংগ্রহ করত। কিন্তু ১২ সেপ্টেম্বর থেকে বিদেশি এক্সচেঞ্জ হাউজের রেমিট্যান্সের দর সর্বোচ্চ ১০৮ টাকা বেঁধে দেওয়ার পর ওই দামে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমে গেছে। এদিকে রপ্তানিতে ডলারের দর ৯৯ টাকা বেঁধে দেওয়ার পর রপ্তানিকারকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এতে রপ্তানি বিল নগদায়ন করার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit