শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

মালয়েশিয়ায় অনন্ত-বর্ষার সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৩ Time View

বিনোদন ডেস্ক : মালয়েশিয়ায় ‘দিন দ্য ডে’ মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন তারকা দম্পতি অনন্ত-বর্ষা। ১৪ সেপ্টেম্বর বুধবার কুয়ালালামপুর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে স্থানীয় সময় সকাল ১১টায় সংবাদ সম্মেলন করেন এ জুটি।

সংবাদ সম্মেলনে ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি মালয়েশিয়ান ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশনের নেতা ও ‘দিন দ্য ডে’র মালয়েশিয়ার পরিবেশক আরএমএইচ গ্লোবালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মালয়েশিয়ায় ‘দিন দ্য ডে’র মুক্তি নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি আগামীতে বাংলা ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়ার আশাবাদও ব্যক্ত করেন এ জুটি।

অনন্ত জলিল বলেন, সারা পৃথিবীতে সিনেমার মার্কেট গড়ে তুলতে চাই। যেখানে আমাদের বাংলাদেশিরা আছেন, প্রবাসী ভাই-বোনেরা আছেন, সেখানেই আমরা একটা মার্কেট গড়ে তুলতে চাই।

১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির প্রচারে এখন মালয়েশিয়ায় অবস্থান করছে অনন্ত-বর্ষা দম্পতি। মঙ্গলবার মালয়েশিয়া পৌঁছেন তারা।

এই তারকা দম্পতি ১৬ সেপ্টেম্বর বিকাল ৫টা ২০ মিনিটে কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসিতে দর্শকদের সঙ্গে ‘দিন দ্য ডে’র প্রথম স্ক্রিনিং দেখবেন। তারা ১৮ সেপ্টেম্বরে জোহর বারুর এমএমসি সিটি স্কোয়ারে স্ক্রিনিংয়ে অংশ নেবেন।

প্রথম সপ্তাহে ১১ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা আছে। বাংলাদেশিদের আগ্রহে আরও ৪ সিনেমা হল বাড়িয়ে ১৫ হলে এটি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit