শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

রাষ্ট্রের পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি : কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রের পুলিশ বাহিনীকে এখন নতুন করে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি। তিনি আজ সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচার, রাষ্ট্রদ্রোহিতা ও উস্কানীমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন তিনি। পুলিশ বাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে, বিএনপি মহাসচিবের এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য থেকে প্রমাণিত হয় তারাই তথাকথিত নিষেধাজ্ঞা ষড়যন্ত্রের হোতা।

বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করবে,পুলিশের ওপর হামলা করবে, আর পুলিশ কি চেয়ে থাকবে?  এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন রাষ্ট্রের জনগণ ও জানমালের নিরাপত্তা রক্ষায় দেশের পুলিশ বিধিবদ্ধ দায়িত্ব পালন করবে। তিনি বলেন হত্যা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের রাজনীতির প্রতিফল ভোগ করছে বিএনপি। বিএনপি এখনো অতীত থেকে শিক্ষা গ্রহণ করেনি উল্লেখ করে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে আরো বলেন, তারা এখনো তাদের অতীতের ভুলের মাশুল দিচ্ছে। এখনো যদি বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসে তাহলে ব্যালটের মাধ্যমে জনগণ উপযুক্ত জবাব দিবে।

সরকারের পদত্যাগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য মামার বাড়ি আবদার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার কেন পদত্যাগ করবে? আওয়ামী জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল, জনগণ আওয়ামী লীগকে ৫ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, কাজেই মেয়াদ শেষে যথাসময়ে সংবিধানে সম্মত ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit