মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ব্ল্যাকমেইল করে ভাবিকে ধর্ষণ করল ননদের স্বামী,অতঃপর  

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার বিভিন্ন স্থান ও হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে নোয়াখালীর সদর উপজেলায় মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে মেহেদী হাসান রাজু (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  এসময় তার কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়, এতে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ধারণের সত্যতা পাওয়া যায়। গ্রেফতারকৃত যুবক ভুক্তভোগী গৃহবধূর ননদের স্বামী। 

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম পিপিএম। তিনি বলেন, ২০১৯ সালে তাদের বাড়িতে ননদসহ (স্বামীর বোন) বেড়াতে এলে রাতে পরিবারের অন্য সদস্যসহ গৃহবধূকে কোমল পানির সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে নিজের মোবাইলে গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করে রাজু। পরে অশ্লীল ভিডিও এবং ছবি ধারণের বিষয়টি জানিয়ে ব্ল্যাকমেইল করে ২০১৯ সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে সে। সবশেষ চলতি বছরের ২১ জুলাইয়ে হোটেলে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে রাজু। একপর্যায়ে ওই গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করে।

এসপি আরও বলেন, গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে নোয়াখালী পৌর পার্কে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি মেহেদী হাসান রাজুকে (৩৫) গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সময় তার কাছ থেকে জব্দকৃত স্মার্ট ফোনে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত রাজুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit