মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

আ’লীগের বর্ধিত সভায় ক্ষমা চাইলেন এমপি একরাম    

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নিজ কৃতকর্মের জন্য সকলের কাছে ক্ষমা চাইলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। তিনি বলেন, আমার ওপর অনেকেই মনে কষ্ট রাখতে পারেন, কিন্তু আমার সকল ভুলত্রুটির জন্য আমি সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি। এসময় বিএনপির তান্ডবের বিরুদ্ধে ডাকা সমাবেশে অংশ নিতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে আহবান জানান এমপি একরামুল করিম চৌধুরী।                          

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ক্ষমা প্রার্থনা করেন তিনি। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদনের পর এই প্রথম বর্ধিত সভায় যোগ দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী।

সভায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও শহীদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আজকে আমাদের মনটা আনন্দে ভরে উঠেছে। বর্ধিত সভায় সকল সংসদ সদস্যরা উপস্থিত হয়েছেন। আমাদের গর্ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনাদের সালাম দিয়েছেন। মতের অমিল থাকতে পারে কিন্তু একসাথে কাজ করতে পারি। তৃণমূলের সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগকে শক্তিশালী করা হবে।

সভায় নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, ২ আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম, ৩ আসনের মামুনুর রশীদ কিরণ, ৪ আসনের একরামুল করিম চৌধুরী, ৬ আসনের আয়েশা ফেরদাউসসহ আহ্বায়ক কমিটির ৮৪ সদস্যের মধ্যে ৮৩ জন সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকে জেলা কমিটির তিন বারের সাধারণ সম্পাদক সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও আহবায়ক কমিটির মধ্যে দূরত্ব দেখা দেয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit