শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে

নোয়াখালীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে পুলিশও ভুক্তভোগীর পরিবার তাৎক্ষণিক ঘটনার কোন কারণ জানাতে পারেনি।গুরুত্বর আহত ব্যক্তির নাম কলিম উদ্দিন (৬১) সে গাইবান্ধা জেলার ইছামত এলাকার আইনুদ্দিনের ছেলে এবং সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের দানেশ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় একজন ভাঙ্গারী ব্যবসায়ী।  

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের নতুন বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর যাবত কলিম উদ্দিন সোনাইমুড়ী উপজেলায় ভাঙ্গারি মালের ব্যবসা করে আসছেন। বুধবার সকালে নিজের ভ্যান নিয়ে দক্ষিণ শাকতলা গ্রামে যান কলিম। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে নতুন বেপারী বাড়ির সামনে স্থানীয় আব্দুল মন্নানের ছেলে জুয়েলের সঙ্গে কথাকাটাকাটি হয় কলিমের। একপর্যায়ে জুয়েল ছুরি দিয়ে কলিমের গলায় ও পুরুষাঙ্গে জখম করে পালিয়ে যায়। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বিষয়টি শুনেছি। আহত বৃদ্ধার অপারেশন চলছে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। লিখিত অভিযোগের আলোকে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।  
কিউএনবি/অনিমা/০৭.০৯.২০২২/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit