রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

সিলেট মোবাইল পাঠাগার’র ৭৯১তম সাহিত্য আসর

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পুবালী ব্যাংক লিমিটেড সিলেট নগরীর দরগাহ গেইট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার, রোটারীয়ান ও ব্যাংকার কবিরুল ইসলাম বলেন, ‘পাঠাগার মানুষের মনের কথা বলে। পাঠাগারে বই পড়লে জ্ঞানের ভা-ার সমৃদ্ধি হয়। নিজেক সমৃদ্ধি করা যায়। সিলেট মোবাইল পাঠাগার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।’তিনি নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যলয়ে সিলেট মোবাইল পাঠাগারের ৭৯১ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর বিশিষ্ট লেখক ডা. এম এ জলীল চৌধুরী স্বরণে নিবেদিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট মোবাইল পাঠাগারের সচিব ছড়াকার আবদুস সাদেক লিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন পাঠাগারের চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী। সিলেট মোবাইল পাঠাগার সাপ্তাহিক সাহিত্যপ্রত্র ‘ছায়ালাপ’ সম্পাদক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সাহিত্য আসরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক সেলিম আউয়াল, কবি মামুন সুলতান, গল্পকার মিনহাজ ফয়সল।

সাহিত্য সভায় লেখাপাঠে অংশগ্রহণ করেন ঔপন্যাসিক সিরাজুল হক, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার বাহা উদ্দিন বাহার, গীতিকার সাজিদুর রহমান, কবি গাজী আব্দুল কুদ্দুস শমশাদ, মিলন চৌধুরী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit