বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শরীয়তপুরে সরকারি তিন দপ্তরের বিদ্যুৎ বিল বকেয়া কোটি কোটি টাকা

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১২৫ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌরসভা, জেলা পুলিশ সুপার কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার দুই কোটি টাকারও বেশি বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে। বিল পরিশোধে মাথাব্যাথা নেই সরকারি এ তিন প্রতিষ্ঠানের। বারবার চিঠি দিয়েও সমাধান পাচ্ছেনা শরীয়তপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। এর মধ্যে শরীয়তপুর পৌরসভার বকেয়া এক কোটি ৭৬ লাখ, জেলা পুলিশের বকেয়া ৩৬ লাখ ও ক্রীড়া সংস্থার বকেয়া দুই লাখ টাকা।

শরীয়তপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) সূত্রে জানা গেছে, শরীয়তপুর পৌরসভার গত ১০ বছরেরও অধিক সময় ধরে দুই কোটি টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া পড়েছিল। একাধিকবার পৌর কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। বর্তমান মেয়র দায়িত্ব বুঝে নেয়ার পর কয়েক ধাপে ২০ লাখ টাকার মতো বকেয়া পরিশোধ করেছেন। তবে এখনো তাদের বকেয়া এক কোটি ৭৬ লাখ টাকার ওপরে। বিষয়টি নিয়ে একাধিক চিঠি দেওয়া হয়েছে। জেলা পুলিশের পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে ৩৬ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে।

অন্যদিকে শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থার দুই লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তাদেরও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।শরীয়তপুর ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. কামাল উদ্দিন বলেন, বকেয়া বিলের জন্য তিন প্রতিষ্ঠানকেই একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তবে পেছনের বকেয়া থেকে কিছু টাকা পৌরসভা ইতিমধ্যে পরিশোধ করেছে। অন্য কোন প্রতিষ্ঠান থেকে কোন সাড়া মিলেনি।

শরীয়তপুর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জন বলেন, আমি দায়িত্ব বুঝে নেয়ার পরেই দেখি পৌরসভার দুই কোটি টাকার মতো বিল বকেয়া রয়েছে। ইতিমধ্যে ২০ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে। চলতি কোন বিল বকেয়া নেই। শিগগিরই বকেয়া বিল ধাপে ধাপে পরিশোধ করা হবে।শরীয়তপুরের পুলিশ সুপার মো. সাইফুল হক বলেন, গত সপ্তাহে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। ইতোমধ্যেই ৩৬ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়টি জেনেছি। বরাদ্দ এলেই বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit