শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

শতকের দ্বারপ্রান্তে সাকিব আল হাসান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই শততম টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বিরাট কোহলি। এবার বিশ্বের ১৫তম ও বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

চলমান এশিয়া কাপে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামলেই টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন সাকিব।

সাকিবের আগে সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের হয়ে অন্তত ১শ ম্যাচ খেলেছেন দুই সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ড মাহমুদুল্লাহর দখলে। ২০০৭ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ১১৯টি ম্যাচ খেলেছেন রিয়াদ।

আর ২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামা মুশফিক গত মার্চে ঘরের মাঠে এই আফগানিস্তানের বিপক্ষে সিরিজেই ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি খেলে ফেলেন।

এদিকে, ২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় সাকিবের। ২০১৬ বিশ্বকাপে ভারতের ধর্মশালায় ওমানের বিপক্ষে ক্যারিয়ারের ৫০তম ম্যাচটি খেলেছিলেন তিনি।

এখন পর্যন্ত ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৮ ইনিংসে ১০টি হাফ-সেঞ্চুরিতে ২ হাজার ১০ রান করেছেন টাইগার অলরাউন্ডার। তার ব্যাটিং গড় ২৩.১০ গড় এবং স্ট্রাইক রেট ১২০.৮৬। টি-টোয়েন্টি সাকিবের সর্বোচ্চ ইনিংস ৮৪ রানের। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৫৪ বলে ৮৪ রানের ইনিংসটি খেলেছিলেন সাকিব।

এই ফরম্যাটে বল হাতেও প্রতিপক্ষের বড় মাথা ব্যথার কারণ সাকিব আল হাসান। যা পরিসংখ্যানই বলে দিচ্ছে। বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক যে তিনিই। ১২১টি উইকেট শিকার রয়েছে সাকিবের ঝুলিতে। ইনিংসে পাঁচবার চার উইকেট ও একবার পাঁচ উইকেট নেয়ার কৃতিত্বও দেখান টাইগার অধিনায়ক।

২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ওভার বল করে ২০ রানে ওই ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। এই ফরম্যাটে এটাই তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।

টি-টোয়েন্টিতে ২১টি ম্যাচে অধিনায়কত্বও করেছেন সাকিব। সেখানে জয় ৭টি এবং পরাজয় ১৪টিতে। এবার পালা জয়ের পাল্লা ভারী করার।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit