শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ৭ জন গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৬২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

আজ শনিবার বিকেলে নরসিংদী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর সদরের মাধবদী থানার ডৌকাদি এলাকার (ক্লাবঘর) মোঃ হাফিজ উদ্দিনের ছেলে মোঃ মোখলেছ মিয়া (২৫), একই এলাকার মৃত আমির হোসেন এর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২২), ডৌকাদি নিমতলা এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৮), মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৩০), মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ ইউনুছ মিয়া (২৩), ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্চারামপুর থানার দশদোনা (দক্ষিনপাড়া) এলাকার মোঃ কামাল উদ্দিনের ছেলে মোঃ মনির হোসেন (৩৫) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার প্রতাবনগর এলাকার মোঃ আব্দুল মান্নানের ছেলে হাবিবুর রহমান সায়েম (২৫)। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম- বার এর নেতৃত্বে মাধবদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইমদাদুল হকসহ জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম নরসিংদী-মদনপুরগামী সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় ওই সড়কের আব্দুল্লাহকান্দি সাকিনস্থ পল্লীবিদ্যুৎ সাব স্টেশনের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি, দুটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল সহ গ্রেফতার করেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় তারা পরস্পর সহযোগীতায় মাধবদী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্য ঘটনাস্থলে অস্ত্র গুলিসহ সমবেত হয়েছিল।উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে মাধবদী থানায় পৃথক পৃথক এজাহার দাখিল করা হয়েছে।

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit