শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ

কর্মী ছিলাম কর্মীই থাকবো, রাজনীতি নিয়ে ভাবনা নেই: সম্রাট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বলেছেন, রাজনীতি নিয়ে আমার কোনো ভাবনা নেই, আমি সবসময় শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই কাজ করে যাবো।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা স্লোগান দিয়ে সম্রাটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।  

এর আগে দুপুরে জামিনে কারামুক্ত হয়ে হাসপাতাল ছাড়েন সম্রাট। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. মো. রসুল আমিন (শিপন) বলেন, গতকালই (বৃহস্পতিবার) তাকে আমরা হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছি। তবে তিনি আজ দুপুরে হাসপাতাল ছেড়েছেন।

তিনি বলেন, এখনো তিনি পুরোপুরি সুস্থ হননি। আমাদের হাসপাতালেও সর্বশেষ সময় পর্যন্ত তার চিকিৎসা চলছিল। তিনি যেহেতু জামিনে মুক্তি পেয়েছেন, এখন নিজেই সিদ্ধান্ত নেবেন কোথায় চিকিৎসা চালিয়ে যাবেন। তবে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এখন সেই চিকিৎসাটা তিনি কোথায় নেবেন, সেটা পুরোটাই তার ব্যক্তিগত বিষয়।

এর আগে গত ২৩ আগস্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর অসুস্থতা জনিত কারণে আরও দুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলন তিনি।

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit