বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম গণঅভ্যুত্থানে আল্লাহর আরশ কেঁপে উঠলেও খুনি হাসিনার মন গলেনি: কাদের গণি

আগের চেয়ে ভালো আছেন সেব্রিনা ফ্লোরা, গুজব না ছড়ানোর অনুরোধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. সেব্রিনা ফ্লোরা গত দুদিন থেকে কিছুটা ভালো আছেন। বর্তমানে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে। এ ছাড়া তার ডায়ালাইসিসও করা হচ্ছে। তার সিটি রিপোর্ট ভালো এসেছে। যদিও তার বাঁ দিকের ফুসফুস কিছুটা আক্রান্ত। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দের সাথে ডা. সেব্রিনা ফ্লোরার পরিবারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তার অসুস্থতার বিষয়ে গুজব বা বানোয়াট খবর না ছড়ানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মাসের শেষের দিকে কক্সবাজারে গেলে সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সেব্রিনা ফ্লোরা। পরে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় গত ৭ আগস্ট সিঙ্গাপুরে নেওয়া হয় তাঁকে। ফ্লোরার অগ্ন্যাশয় ও পিত্তথলির কার্যকারিতা ঠিক রাখতে একটি অস্ত্রোপচার হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit