মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

বেগমগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীকে মারধর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৫৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীকে (২২) মারধর করার অভিযোগ পাওয়া গেছে।গত বুধবার ২৪ আগস্ট রাতে ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোমেনার (মেম্বার) ছেলে রোমান (৩৫) গত রমজান ঈদের পর থেকে ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে।

এ ঘটনার ১ মাস পর বিষয়টি সে তার মাকে জানায়। এতে ধর্ষকের পরিবারের সদস্য উল্টো ক্ষিপ্ত হয়ে উঠে। বর্তমানে ৩ মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণী। এর জের ধরে গত বুধবার বিকেলে ঘরের পাশের পুকুর ঘাটে কাজ করছিল ওই তরুণী। এসময় রোমান ও তার ভাই রুবেল এসে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে জখম করে ফেলে যায়। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিবলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।  অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।  
  

কিউএনবি/অনিমা/২৫.০৮.২০২২/দুপুর ২.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit