মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মজুরি বৃদ্ধি ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ,পদক্ষেপের দাবি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা সুখবর পেলেন ঋতুপর্ণারা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রামগড় ৪৩ বিজিবির অভিযানে  ভারতীয় মদ জব্দ। আশুলিয়ায় সংসদ সদস্য সালাউদ্দিন বাবুকে বরণে মোটরচালক দলের শুভেচ্ছা মিছিল হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

বিশিষ্ট শিক্ষানুরাগী ফজলুল গনি চৌধুরী’র ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমার লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির দু’বারের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব ফজলুল গনি চৌধুরী (এহিয়া চৌধুরী)’র ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ আগস্ট বুধবার বাদ জোহর লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য লায়েক আহমদ জিকু, সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য গৌছ আলী, সদস্য আলিমা বেগম, সিনিয়র শিক্ষক জালাল উদ্দীন, সহকারী শিক্ষক বেলাল উদ্দিন, জিয়াউর রহমান, মতিউর রহমান, ফরিদা ইয়াসমিন।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা খয়রুল ইসলাম। উল্লেখ্য, দক্ষিণ সুরমার খালপাড় চৌধুরী বাড়ির কৃতিসন্তান, লালাবাজার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব ফজলুল গনি চৌধুরী (এহিয়া চৌধুরী) ২০১৮ সালের ২৪ আগস্ট সিলেট নগরীর শিবগঞ্জস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit