সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, তালিকায় কী আছে বাংলাদেশ দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানবে না চীন কাতারের সাবেক আমির শেখ হামাদের নামাজে জানাজা অনুষ্ঠিত ২০ হাজার ফুট ওপরে ভাঙল উড়োজাহাজের জানালা, বাতাসে ছিটকে যাচ্ছিলেন বৃদ্ধ! খামেনির জানাজায় মুখোশ পরা রহস্যময় ব্যক্তির পরিচয় জানা গেল ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলেননি মেসি তুলতে গিয়েছিলেন ৩ হাজার টাকা, অ্যাকাউন্টে দেখলেন ৭৬০ কোটি! নেপথ্যে কী? হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ইরানের সতর্কতা ভারতে মাস্ক পরে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিল কন্ডাক্টর হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য খোলা: দাবি ট্রাম্পের

২৪ ঘণ্টার ব্যবধানে বাছিরের জামিন আদেশ প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : ঘুষ কেলেঙ্কারির মামলায় আট বছরের দণ্ডিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন ২৪ ঘণ্টার ব্যবধানে বাতিল করেছেন হাইকোর্ট।

বুধবার (২৪ আগস্ট) বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে, মঙ্গলবার (২৩ আগস্ট) একই বেঞ্চ তাকে জামিন দিয়েছিল। বুধবার সেই বেঞ্চ তার জামিন বাতিল করে।

জামিনে দরখাস্ত না দিয়েই মঙ্গলবার জামিন শুনানি করেন আইনজীবী। যা পরে ধরা পড়লে সঙ্গে সঙ্গেই আদেশ রিকল করেন হাইকোর্ট।

এর আগে ২০১৯ সালের ৯ জুন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী, ডিআইজি মিজানের বিরুদ্ধে পরিচালিত দুর্নীতির অনুসন্ধান থেকে দায়মুক্তি পেতে দুদক পরিচালক বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন ডিআইজি মিজান। ঘুষ লেনদেন সংক্রান্ত কথোপকথন রেকর্ড করে ওই চ্যানেলকে দিয়েছিলেন মিজান। ডিআইজি মিজানও এ বিষয়ে নিজেই গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে বাঁচতে ওই অর্থ ঘুষ দেন বলে ডিআইজি মিজান দাবি করেন।

এ প্রতিবেদন প্রচারিত হওয়ার পর দুদক সংস্থার সচিব মুহাম্মদ দিলোয়ার বখতকে প্রধান করে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটি ২০১৯ সালের ১০ জুন প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালক বাছিরকে দুদকের তথ্য অবৈধভাবে পাচার, চাকরির শৃঙ্খলা ভঙ্গ ও সর্বোপরি অসদাচরণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করে কমিশন।

এরপর ২০১৯ সালের ১৬ জুলাই দুদক পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ মো. ফানাফিল্লাহ মানি লন্ডারিং আইনে সংস্থার ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। একই বছর ২২ জুলাই এনামুল বাছিরকে গ্রেফতার করে দুদকের একটি দল। সেই থেকে তিনি কারাগারে। অপরদিকে দুর্নীতির মামলায় গ্রেফতার ডিআইজি মিজানকে এ মামলায়ও গ্রেফতার করা হয়।

এরপর চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ঘুষ নেওয়ার কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

পরে ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল এবং জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান খন্দকার এনামুল বাছির। এরপর গত ১৩ এপ্রিল তার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একইসঙ্গে ৮০ লাখ টাকা জরিমানা স্থগিত করেন উচ্চ আদালত।

পরে ২৩ আগস্ট তার জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। তবে সে আদেশ প্রত্যাহার করলেন হাইকোর্ট। এর ফলে এ মামলায় বাছিরের জামিন মিললো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/দুপুর ১২.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit