মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

 বঙ্গবন্ধুর হত্যা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৪২ Time View
নোয়াখালী প্রতিনিধি : প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেছেন, বঙ্গবন্ধুর হত্যা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে দেশ ও জাতি কলংকমুক্ত হয়েছে। এ শোককে  শক্তিতে রুপান্তর করে সকল দেশবিরোধী অপশক্তিকে ঐক্যবন্ধভাবে রুখে শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

সোমবার (২২ আগস্ট) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীর চাটখিলের রামনারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে শোক সভায় অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন এলে বিএনপি,জামায়াত নানান মুখি ষড়যন্ত্র চালায়। এ সময় দেশের স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মিদের মাঝে ঐক্যের বিকল্প কিছু নেই। এ সময় তিনি দলীয় নেতাকর্মিদের সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান।  

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবিব সমির, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন।  

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit