মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ছাত্রীকে যৌন হয়রানি, ঢাবি শিক্ষককে অব্যাহতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৭০ Time View

ডেস্কনিউজঃ ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হককে। মঙ্গলবার (১৬ আগস্ট) শিক্ষার্থী অভিযোগ করলে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের ফলে সব ধরনের শিক্ষামূলক কার্যক্রমে আগামী এক বছর তিনি যোগ দিতে পারবেন না।

শুক্রবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবপ্রশাদ দাঁ। নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিভাগ সূত্র আরও জানায়, সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন ওই শিক্ষক। এসময় ভুক্তভোগী ছাত্রী এনামুল হকের কথোপকথন রেকর্ড করেন। পরে তিনি বিভাগীয় চেয়ারপারসন বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি বিষয়টির সত্যতা পায়। অ্যাকাডেমিক কমিটির সভায় এনামুল হক তার অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবপ্রশাদ দাঁ বলেন, শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে অধিকাংশ শিক্ষকের মতামতে এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে। তবে সিন্ডিকেটের মাধ্যমে বিধি মোতাবেক পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তার ফোন নম্বরটি বন্ধ থাকায় অভিযুক্ত শিক্ষকের এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কিউএনবি/বিপুল/১৯.০৮.২০২২/ রাত ১০.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit