শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন

নওগাঁর সাপাহারে চালকের হাত পা বেঁধে রেখে ইজিবাইক ছিনতাই

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৫৫ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর সাপাহারে চালককে বেঁধে রেখে রাস্তা থেকে একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ইজিবাইক চালক আশরাফুল ইসলাম (২৬) জানান, সোমবার সন্ধ্যায় সাপাহার বাজারের তিলনা মোড়ে সে ইজিবাইক নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। এমন সময় অপরিচিত দুই ব্যক্তি এসে তার ইজিবাইকটি পোরশার শিশাবাজারে যাওয়ার জন্য ৩শ টাকায় রিজার্ভ ভাড়া করে। সে ওই দুই যাত্রী নিয়ে শিশাবাজারের উদ্দেশ্যে রওয়ানা হলে রাস্তায় আরো ২’জন যাত্রী তার গাড়ীতে ওঠে।

তিলনা চাঁচাহার গ্রামের অদুরে একটি আমবাগানের নিকট পৌঁছিলে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে রাস্তার উপর থামিয়ে ধারালো চাকু বের করে ও গাড়ীটি ছিনিয়ে নেয়ার চেষ্ট করে। এসময় চালক আশরাফুল সহজে তার ইজিবাইকটি না দিলে ছিনতাইকারীরা তাকে মারপিট শুরু করে। এক পর্যায় চালক আশরাফুলের হাত,পা ও মুখ বেধেঁ রাস্তার পাশে ফেলে রেখে ছিনতাইকারীরা তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

পরে পথচারীরা হাত,পা বাধা অবস্থায় ওই যুবককে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ ভর্তি করে। চালক আশরাফুল উপজেলার পিছলডাঙ্গা মধ্যপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন (চেরুর) ছেলে বলে জানা গেছে। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান সংবাদ পেয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা চালালেও ছিনতাইকারীদের কোন সন্ধান করতে পারেননি।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit