সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

সড়কে খালি কলসি রেখে সুপেয় পানির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৪২ Time View
নোয়াখালী প্রতিনিধি : ‘বিনা মূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার’ এ প্রতিপাদ্যে নোয়াখালীর সুবর্ণচরে উপকূলীয় সকল মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনকারীরা সড়কে খালি কলসি রেখে প্রতিবাদ জানায়।রোববার (১৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্ত্বরে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে ভুক্তভোগি স্থানীয় এলাকাবাসী।মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. সাইফুল ইসলাম সুমন, কেফায়েত উল্যা, জাকির হোসেন, সাংবাদিক আবদুল বারি বাবলুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, জেলার উপকূলীয় জনপদের একটি সুবর্ণচর। গতকয়েক বছর ধরে এ উপজেলার প্রতিটি এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে, যা চলতি বছরে প্রকট আকার ধারন করে। সুপেয় পানির রক্ষায় কৃষি কাজে ব্যবহৃত গভীর নলকূপের ব্যবহার কমিয়ে আনতে হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে খাল, বিল, নদী-নালাতে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে। এছাড়া সুবর্ণচরের দক্ষিণ সীমানা ঘেঁষে বয়ে যাওয়া মেঘনার মরা খালটি পুনঃখনন করে পানি সঞ্চয় করে সুবর্ণচর ও হাতিয়া উপকূলে ২লক্ষাধিক ভূমি কৃষি কাজে ব্যবহার করা যাবে, এতে করে সুপেয় পানির সংকট অনেকটাই কমে যাবে।

কিউএনবি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit