রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : আজ শুরু হচ্ছে ঢাবি অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। শুক্রবার (১২ আগস্ট) বিকাল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ৷ এবার রাজধানীর ১৪ টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজসহ রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভবন-১, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভবন-২, গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (পুরাতন হোম ইকনোমিক্স কলেজ) , আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস‌ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্যমতে, এবার বিজ্ঞান অনুষদে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit