শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : উয়েফা সুপার কাপ ফুটবলে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে পঞ্চমবার এই ট্রফি জিতল আনচেলত্তির শিষ্যরা।। আর এ বছর তাদের এটা চতুর্থ শিরোপা। 

বুধবার (১০ আগস্ট) রাতে ফিনল্যান্ডের হেলসিংকিতে জার্মান ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। গোল করেন করিম বেনজেমা ও দাভিদ আলাবা। 

জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর তারা ঘরে তোলে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ। 

ফিনল্যান্ডের হেলসিংকিতে গতিময় ও আক্রমণাত্বক ফুটবল খেলেছে দুই দলই, শুধু গোলের দেখা পেয়েছে রিয়াল। প্রথমার্ধের ৩৭ মিনিটে ডেভিড আলাবার গোলে এগিয়ে যায় রিয়াল। বেনজেমার পাস ধরে বাঁ দিক দিয়ে এগিয়ে জোরাল কোনাকুনি শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ঝাঁপিয়ে কোনোমতে হাত ছুঁয়ে বল বাইরে পাঠান জার্মান গোলরক্ষক। ওই কর্নার থেকেই এগিয়ে যায় রিয়াল। 

টনি ক্রুসের কর্নারে হেড করেন বেনজেমা, বল চলে যাচ্ছিল বাইরে, কোনোমতে লাফিয়ে হেডেই বল গোলমুখে ফেরত পাঠান কাসেমিরো। বল পেয়ে অনায়াসে বাকি কাজ সারেন আলাবা।

দ্বিতীয়ার্থে ফিরেও চাপ ধরে রাখে রিয়াল। ৬৫তম মিনিটে মেলে দ্বিতীয় গোলের দেখা। বাঁ দিক থেকে ভিনিসিউসের পাস ডি-বক্সের মুখে পেয়ে নিচু শট নেন বেনজেমা। ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি। তাতে জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের।

রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বেনজেমার এটা ৩২৪তম গোল। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পেছনে ফেললেন সাবেক তারকা রাউল গনসালেসকে। বেনজেমার ওপরে এখন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো, তার গোল ৪৫০টি। 

বাকি সময়ে উল্লেখযোগ্য আর কোনো সুযোগ তৈরি না হলেও আধিপত্য ধরে রেখে জয়ের আনন্দে ভাসে রিয়াল মাদ্রিদ।

আগামী রোববার আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আনচেলত্তির শিষ্যরা।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit