বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান। ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা ‘বুড়ো হাড়ের ভেলকি’, টানা চার আসরে সেরা রফিক দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার

মুক্তা তরী’র কবিতাঃ দেখা হোক

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৯৫ Time View

দেখা হোক
————–

আমাদের আবার দেখা হোক
এককোটি বছর পরে
তখনো থাকবে আমার উদাস দৃষ্টি
আর তোমার প্রগাঢ় ভালবাসার আহ্বান
সেদিনও মুখ লুকানোর ছলে
প্রাণ ভরে নেব তোমারই বুকের ঘ্রাণ।

আমাদের আবারও দেখা হোক
এককোটি বছর পরে
তখনো বসব দু’জন
কবিতা গানের আড্ডায়, এক কাপ চা নিয়ে
সেদিনও গাইবে তুমি প্রিয় কোন গান
আর আমার আঁখি ছলোছল।

আমাদের আবারও দেখা হোক
এককোটি বছর পরে
তখনো তোমার হাতেই হাত রেখে
দেখব জ্যোৎস্না ভরা আকাশ,
তারার মেলা, শান্ত নদী, স্বচ্ছ জ্বল
আর তোমার চোখে মায়ার খেলা।

আমাদের আবারও দেখা হোক
এককোটি বছর পরে
তখনো তোমার বুকেই নেব আমি
স্বস্তির নিশ্বাস।
আমাদের আবারও দেখা হোক
মাঝখানে কেটে যাক
এককোটি বছর।

 

 

কবি পরিচিতিঃ মুক্ত তরী নিয়মিত কাব্য চর্চা করেন। লেখালেখির মাধ্যম নিয়ে তাঁর কোন অনুযোগ নেই। তিনি কাব্য চর্চা নিজের আনন্দ প্রাপ্তির লক্ষ্যে। সোশ্যাল মিডিয়ায় তাঁর কাব্য চর্চা অনেক জনপ্রিয়।

 

 

 

কিউএনবি/বিপুল/১০.০৮.২০২২/ রাত ৮.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit