মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৭৯ Time View

ডেস্ক নিউজ : পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের করা হয়েছে। মিছিলে অংশ নিতে ভোর থেকে লালবাগের হোসেনি দালানে ভিড় করতে শুরু করে ধর্মপ্রাণ হাজারো মুসলমান। মিছিল শুরু হয় সকাল ১০টায়। মিছিলে অংশ নেওয়া সবার পরণে ছিল কালো কাপড়, মাথায় বাঁধা কালো পতাকা। আর অনেকের হাতে ছিল কালো পতাকা। তাজিয়া মিছিলটি আজিমপুর, নিউমার্কেট হয়ে ধানমন্ডির দুই নম্বর সড়কে গিয়ে শেষ হবে।

তাজিয়া মিছিলের আয়োজক হোসেনি দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য মীর জুলফিকার আলী জানান, দুই বছর করোনার কারণে তাজিয়া মিছিল ইমামবাড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এবার ইমামবাড়া থেকে মিছিলটি যাবে ধানমন্ডি পর্যন্ত। শোক মিছিল দেখতে নগরীর রাস্তার দুই ধারে জড়ো হয় শত শত মানুষ। মিছিলের সামনে-পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit