মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

জ্বালানী তেলসহ দ্রব্মূ্যল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৪০ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও সিদ্ধান্ত বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের রেলস্টেশন থেকে মিশন মোড় পর্যন্ত এলাকায় মিছিল করে সংগঠনটি। মিছিলটি শহরে মিশনমোর এলাকায় এসে সরকার বিরুধী স্লোগান দিলে পুলিশ তাদের বাধা দিয়ে পুনরায় রেলস্টেশনের দিকে ফিরে যেতে বলে।

নেতাকর্মীরা পুলিশের সাথে বাক বিতণ্ডায় না জড়িয়ে পুর্বের রাস্তার পাশে দিয়ে চলে যায়।পরবর্তীতে রেলস্টেশনের কাছেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির জন্য  সরকারের  সমালোচনা করেন এবং অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।এছারা সরকারের নানা মুখী কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন।

ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম খলীলের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকছেদুল,ইসলামী আন্দোলন যুব শাখার সাধারণ সম্পাদক মো.মাহবুবুর রহমান সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা।এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit