রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে জেনারেটর প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৬৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেছেন, প্রবাসীরা দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে যে সহযোগিতা করে মানবিকতা দেখান তাতে আমরা উৎসাহিত অনুপ্রাণিত হই তাদের এই অবদান অনস্বীকার্য। মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে যুক্তরাষ্ট্র প্রবাসী মো. অলিউর রহমান প্রদত্ত জেনারেটর গ্রহণকালে তিনি একথা বলেন। (৭ আগস্ট) রোববার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট অফিসে মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের জন্য একটি জেনারেটর প্রদান করা হয়।

যুক্তরাষ্ট্র প্রবাসী অলিউর রহমানের পক্ষ থেকে আইএফআইসি ব্যাংক আম্বরখানা শাখার ব্যবস্থাপক আব্দুল মুমিন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের কাছে হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য সোয়েব আহমদ, মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডাঃ আবু সালেহ খান, আজীবন সদস্য সাংবাদিক আব্দুল বাতিন ফয়ছল, সিলেট ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও সাবেক যুব প্রধান মো নাজিম খাঁন, রক্ত কেন্দ্রের অফিস সহকারী শফি আহমেদ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. অলিউর রহমানের মাতা মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে রক্ত গ্রহণকালে বিদ্যুৎ বিভ্রাট এর কারণে রক্ত পরিসঞ্জালন দেরি হওয়ায় মানুষের কষ্ট লাগবে তিনি এই জেনারেটরটি দান করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit