শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

কেশবপুরে ডাক্তার নাবিলা তাবাসসুমকে সংবর্ধনা প্রদান

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১২৬ Time View

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরের কৃতি সন্তান ডাক্তার নাবিলা তাবাসসুম শিশু স্বাস্থ্যের ওপর কৃতিত্বের সাথে এফসিপিএস ডিগ্রি অর্জন করার পর উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য লন্ডনে গমন করবেন। শনিবার সকালে উপজেলার ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ডাক্তার নাবিলা তাবাসসুমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয় পরিচালকা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লার পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বার্ডেম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান প্রফেসর ডাঃ আবিদ হোসেন মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব। আরো বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম কাজল ও ইউপি সদস্য আফজাল হোসেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ হালিম শেখ।

উল্লেখ্য, ডাক্তার নাবিলা তাবাসসুম কেশবপুর উপজেলার সন্যাসগাছা গ্রামের প্রফেসর ডাঃ আবিদ হোসেন মোল্লার কন্যা ও ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লার ভাতিজি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit