মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ফিরলেন কামিন্স-হ্যাজলউড-লায়ন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ

মুশফিক তখন দলের কথা ভাবছিলেন, নাকি ফিফটির কথা?

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের একজন মুশফিকুর রহিম। দলের অনেক জয়ে তার অসাধারণ পারফর্ম্যান্সের অবদান অনস্বীকার্য। সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে নানা মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন তিনি। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের পর তার ব্যাটিং নিয়ে ফের শুরু হলো বিতর্ক।

বাংলাদেশের ৩০৩ রান সংগ্রহের পথে মুশফিকের অবদান ৪৯ বলে অপরাজিত ৫২ রান। আপাতদৃষ্টিতে খারাপ নয়। তাহলে মুশফিকের এই ইনিংস ঘিরে বিতর্ক হচ্ছে কেন? সিকান্দার রাজা এবং ইনোসেন্ট কাইয়ার জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ম্যাচ হারের পর আরো ১৫-২০ রানের জন্য আক্ষেপ করা হচ্ছে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজেই আক্ষেপ করেছেন। কিন্তু কেন হলো না আরো ১৫-২০ রান? স্লগ ওভারে রান বাড়ানোর দায়িত্বটা মূলত ছিল মুশফিক আর মাহমুদ উল্লাহর। ৪৫ ওভার পর্যন্ত মুশফিকের রান ছিল ৩৩ বলে ৩৫। শেষ পাঁচ ওভার যেখানে ঝোড়ো ব্যাটিং করা উচিত, সেখানে তিনি পরের ১৬ বলে করেন মাত্র ১৭ রান! হাতে ৭ উইকেট থাকতেও তিনি খেলেন ৫টি ডট বল! সেখানে ডট বল না খেলা মাহমুদ উল্লাহ করেন ১২ বলে ২০ রান।

বিতর্কের কারণ মূলত এটাই। শেষ ৩ ওভারে ক্রিজে দুই অভিজ্ঞ ব্যাটার থাকার পরও বাংলাদেশ তুলেছে মাত্র ২২ রান। তবে এককভাবে মুশফিককে দোষ দিতে রাজি হননি অধিনায়ক তামিম, ‘নির্দিষ্ট একজন-দুজনের দিকে আঙুল তোলাকে আমি অন্যায্য বলব। আমার মনে হয়, দল হিসেবে আমরা বাড়তি ওই ১৫-২০ রান করতে পারতাম। আমি সব সময় বলি, মাঠে যে ব্যাট করতে নামে, নিজের সেরাটাই চেষ্টা করে। যারা ব্যাটিং করেছে, তারা অনেকবারই কাজটি সফলভাবে করেছে। আমি এমন কেউ নই যে আমার ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করাব। ‘

দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ওয়ানডেতে ৯ আর ১১ রান করার পর উইন্ডিজ সিরিজে ছুটি নিয়েছিলেন মুশফিক। হজ করে ফেরার পর জিম্বাবুয়ে সিরিজ তার প্রত্যাবর্তন মঞ্চ। কিন্তু তরুণদের নিয়ে গঠিত টি-টোয়েন্টি দল থেকে তাকে ‘বিশ্রাম’ দেওয়া হয়। সুযোগ পান ওয়ানডে দলে। গতকালের আগে সর্বশেষ ৬ ইনিংসে একটা ফিফটি করা মুশফিক কি ব্যক্তিগত রানের জন্য ক্ষুধার্ত ছিলেন? বাংলাদেশের বহু জয়ের নায়ককে নিয়ে সোশ্যাল সাইটে ক্রিকেটপ্রেমীরা এমন প্রশ্নই তুলছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit