বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ছাদ থেকে পড়ে ঢামেক নার্সের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর সবুজবাগে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. আতাউল করিম অপু (৫০) নামে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্স নিহত হয়েছেন।

শনিবার ভোরে আহত হওয়ার পর ঢামেকের জরুরি বিভাগে নেয়া হলে সকাল ৮টার দিকে মৃত্যু হয় তার।

নিহত আতাউল করিমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর। তিনি সবুজবাগের দক্ষিণগাঁও ২৯৬ নম্বর বাসায় সপরিবারে থাকতেন।

নিহতের বড় ভাই রেজাউল করিম বলেন, অপু ফজরের নামাজ পড়ে সকালে ছাদে যায় ফুলের গাছ দেখতে। গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় অসাবধানতাবশত চার তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রেজাউল করিম বলেন, অপুর স্ত্রী সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। তাদের একটি সন্তান রয়েছে। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, সবুজবাগে ছাদ থেকে পড়া একজন সিনিয়র স্টাফ নার্সকে গুরুতর আহত অবস্থায় আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কিউএনবি/অনিমা/০৬.০৮.২০২২/বিকাল ৩.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit