বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

ডোবায় নবজাতক; জীবিত উদ্ধার  

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৩৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় পানি শূন্য একটি ডোবা থেকে ১দিন বয়সের জীবিত নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে এই খবর পাওয়া যায়। এরআগে মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগের সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পিছনের ডোবা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
স্থানীয় নুর মোহাম্মদ বলেন, রাত ৮ টার দিকে আমার চাচা রিপন সিকদারের বাড়ির পিছনের ডোবায় শিশুর কান্না শুনতে পাই। পরে বাড়ির পিছনে গিয়ে একটি জীবিত পুত্র নবজাতকে দেখতে পাই। এসময় নবজাতকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন-অর-রশিদ বলেন, রাত সাড়ে ৮ টার দিকে একটি নবজাতককে হাসপাতালে আনেন স্থানীয়রা। নবজাতকটি সদ্য ভূমিষ্ট বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, আমরা খবর পেয়ে নবজাতকের খোঁজ খবর নিয়েছি। বর্তমানে শিশুটি সুস্থ আছে। নবজাতকটি নুর মোহাম্মদ ও রিপন সিকদারের জিম্মায় রয়েছে। আগামীকাল উপজেলা সমাজসেবা বিভাগ বিষয়টি দেখবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit