বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া ট্রাম্পের কঠোর সমালোচনায় পোপ লিও, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব

বাংলাদেশের স্পিনে ধুঁকছে জিম্বাবুয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের স্পিনে বিভ্রান্ত জিম্বাবুয়ে ক্রিকেট দল। ইনিংসের প্রথম ৩ ওভারে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ২৯ রান স্কোর বোর্ডে যোগ করে স্বাগতিকরা। এরপর জিম্বাবুয়েকে স্পিনে কাবু করে টাইগাররা। পরের ৬.১ ওভারে মাত্র ২৬ রান খরচায় জিম্বাবুয়ের ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান নাসুম আহমেদ, মেহেদি হাসান, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ। 

অঘোষিত ফাইনালে জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ। চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই প্রথম বলে ওপেনার রাগিস চাকাভাকে ফেরান বাঁ-হাতি এ স্পিনার। নামুসের পর জিম্বাবুয়ে শিবিরে জোড়া আঘাত হানেন অফ স্পিনার মেহেদি হাসান। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজা। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মোসাদ্দেক হোসেনের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ৮ বলে মাত্র ২ রানে ফেরেন শন উইলিয়ামস। ১০ ওভারে বোলিংয়ে এসেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সাম্পতিক বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহ রিয়াদকে দল থেকেই বাদ দেওয়া হয়। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাধ্যতামূলক বিশ্রাম দেওয়া হয় তাকে। মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচে দলে ফিরেই উইকেট সাফল্য পান রিয়াদ। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। সাজঘরে ফেরার আগে ২৭ বলে দুই চার আর এক ছক্কায় ২৪ রান করেন জিম্বাবুয়ের এ ওপেনার। ইনিংসের উদ্বোধনী ওভারে বোলিংয়ে এসে ৬ রান খরচ করেন বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এরপর ১৩তম ওভারে বোলিংয়ে এসে মাত্র ২ রানে মিল্টন শুম্বাকে ফেরান মোস্তাফিজ।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit