রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

সিলেট-শেওলা সড়কের বেহালদশা আমদানী-রপ্তানী বাণিজ্য বাধাগ্রস্থ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৪৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট-বিয়ানী বাজার রাস্তাটি বেশ কিছুদিন যাবৎ বন্যায় পানির নীচে থাকায় অধিকাংশ স্থানে ভেঙ্গে গর্ত তৈরী হয়েছে। কোন কোন স্থানে রাস্তায় পীচ ভেঙ্গে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। খানাখন্দের গর্তে বৃষ্টির পানি জমে কাদায় রাস্তার বেহাল অবস্থা তৈরী হয়েছে। উক্ত রাস্তা দিয়ে যানবাহন চলাচল করা খুবই ঝুঁকিপূন বর্তমানে রাস্তাটি নাজুক হয়ে পড়েছে। রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামতের উদ্যোগ গ্রহন করা না হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে ও আমদানী-রপ্তানী বাণিজ্য বাধাগ্রস্থ হবে। শেওলা স্থল বন্দর সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ন স্থল বন্দর।

ভারত হতে বিপুল পরিমানে পাথর, কয়লা, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পিয়াজ ও আদা আমদানী হয়ে থাকে এবং বাংলাদেশ হতে বিপুল পরিমানে সিমেন্ট, মাছ , তুলা ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী রপ্তানী হয়ে থাকে। তাছাড়া শেওলা বর্ডার দিয়ে শত শত যাত্রী ভারতে যাতায়াত করে। উক্ত রাস্তা দিয়ে গােলাপগঞ্জ, বিয়ানীবাজার উপজেলার লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। রাস্তার বেহাল দশার কারণে সংশ্লিষ্ট এলাকার জনগন ভোগান্তির শিকার হচ্ছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারণে শেওলা স্থল বন্দর দিয়ে আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে, এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব আয় করে।

আমদানী রূপ্তানী বানিজ্য তথা রাজস্ব আয়ের স্বার্থে উক্ত রাস্তাটি জরুরী ভিখিতে মেরামত করা প্রয়োজন।আমদানী-রপ্তানী ব্যবসা ও সরকারের রাজস্ব আয়ের স্বার্থে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনাপূর্বক সরজমিনে পরিদর্শন করে উল্লেখিত রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানাচ্ছি।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit