বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর॥ ‎আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার আশুলিয়ায় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ  ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ধেয়ে আসছে ‘অতি শক্তিশালী’ এল নিনো, সতর্ক করল জাতিসংঘ নতুন দায়িত্বে রফিকুল ইসলাম জামাল ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী

গণস্বাস্থ্যের ত্রাণ তহবিলে অগ্নিসেতুর নগদ অর্থ প্রদান

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১২৫ Time View
ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি : সিলেটসহ উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের  ত্রাণ তহবিলে নগদ অর্থের চেক তুলে দিয়েছেন অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ, গণ বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২৭ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রে এই চেক তুলে দেওয়া হয়েছে। সিলেটসহ উত্তরাঞ্চলে অস্বাভাবিক বন্যা পরিস্থিতিতে ত্রাণ ও বন্যাজনিত ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের প্রত্যয় নিয়ে ফান্ড বানিয়ে অর্থ সংগ্রহ করেছে স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠনটি। গণ বিশ্ববিদ্যালয় (গবি) অগ্নি সেতুর সদস্যরা এই অর্থ সংগ্রহ করেছে। গণ বিশ্ববিদ্যালয়ে ও জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে  একএিত হয়ে সকল সদস্যর সম্মিলিত প্রচেষ্টায় অর্থ সংগ্রহ করা হয়েছে। সংগঠনটি ‘বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন’ শিরোনামে  এ কার্যক্রম পরিচালনা করে। 

সংগঠনটির সভাপতি মো মঞ্জুরুল ইসলাম  মিঠু বলেন, ‘অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ সবসময় শিক্ষা, সংস্কৃতি ও মানবতা  নিয়ে কাজ করতে উদ্যমী। সেই ধারাবাহিকতায় আমরা সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টায় আমাদের এই ছোট্ট উদ্যোগ। আগামীতে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে। সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক  ফিজিওথেরাপি কলেজের বিভাগীয় প্রধান নাসিমা ইয়াসমিন  বলেন, ‘অগ্নি সেতু  সাংস্কৃতিক পরিষদের সকল সদস্যগণ তাদের মানবিক দায়িত্ব পালন করেছে। এটি অন্য শিক্ষার্থীদের মানবিক হতে আরো উৎসাহ প্রদান করবে এতে করে পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশ ঘটবে।বর্তমান সময়ে শিক্ষার্থীরা অধিক আধুনিক হতে গিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমের সঙ্গে জড়িয়ে পড়েছে। এতে সমাজের বিভিন্ন অপরাধমূলক কাজের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আর এই সময়ে সংগঠনের সকল সদস্য   অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এরাই সুন্দর  সমাজ গঠন করতে পারবে বলে আমি মনে করি এবং তাদের কাজের আগ্রহকে স্বাগত জানাই।‘
এসময় সংগঠনটির সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম  মিঠু, সাধারণ-সম্পাদক  সানজিদা আক্তার সিথী, প্রতিষ্ঠাতা সভাপতি হোসাইনুল আরেফিন সেতু, কেন্দ্রীয় সভাপতি অরূপ দাস শ্যাম সহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন সমন্বয়ক ডা. মঞ্জুরুল কাদের আহমেদ, সিনিয়র পরিচালক  ডা. রেজাউল হক,  একাউন্ট   ম্যানেজার রাজিব মুন্সী, এইচআর বিভাগের পরিচালক এবং গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক  ফিজিওথেরাপি কলেজের বিভাগীয় প্রধান নাসিমা ইয়াসমিন ।
উল্লেখ্য, অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ  একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। ‘আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে’ স্লোগান  নিয়ে ২০১৭ সালের ২৬ ডিসেম্বর  যাত্রা শুরু করে গবির সংগঠনটি। যাত্রার পর থেকেই সংগঠনটির বিভিন্ন সেবামূলক কার্যক্রম বিশ্ববিদ্যালয়কে সুভাষিত করেছে।  বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দিবস ভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, লেখক মনীষীদের স্মরণ, সাহিত্য সাংস্কৃতিক সভা সেমিনার এর পাশাপাশি রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, সচেতনামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের আর্থিক সহায়তা, ফ্রি ব্লাড টেস্ট, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশিপ,  অসহায় শিক্ষার্থীদের সহায়তা এর মধ্যে উল্লেখযোগ্য।

 

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit