বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দুই সুপার ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয় আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত’ বিশ্বকাপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা জোড়া সুপারওভারে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা নতুন সরকারের কাছে কী চাইলেন চিত্রনায়িকা বুবলী বহিষ্কার করলেও আমি আমৃত্যু বিএনপির পক্ষেই কাজ করব: মুন্সী ইরানের কাছাকাছি আরও এক বিমানবাহী রণতরি পাঠাচ্ছেন ট্রাম্প

আখাউড়ায় মাদক সেবনরোধে মোটরাসাইকেল চলাচলে কড়াকড়ি আরোপের চিন্তা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১১৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় মাদক সেবন করতে আসা লোকজনের মধ্যে বেশিরভাগই জেলা সদরের। মোটরসাইকেলের করে তারা আখাউড়ায় এসে মাদক সেবন করে আবার চলে যায়। দিনকে দিন পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। বুধবার সকালে আখাউড়ায় হওয়া আইনশৃংখলা কমিটির সভায় এ তথ্য তুলে ধরা হয়। এরই প্রেক্ষিতে মোটর সাইকেল চলাচলে কড়াকড়ি আরোপের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জেলা সদর থেকে আসা প্রধান সড়কে চৌকি বসিয়ে তল্লাশি চালানোর কথাও ভাবা হচ্ছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জমসেদ শাহ, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান প্রমুখ। আইনশৃংখলা সভায় এক প্রধান শিক্ষক জানান, মাদকের কারণে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে অসুবিধা হয়। আরেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, পৌরসভার ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থীরা ঠিকভাবে পড়াশুনা করতে পারছে না। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit