শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

সব কিছু করতে প্রস্তুত : কোহলি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : ছন্দে নেই দীর্ঘদিন। মানসিক ভাবে স্বস্তিতে নেই। তবুও বিরাট কোহলিকে বাইরে থেকে বোঝার উপায় নেই। ইংল্যান্ড সফরও ভালো যায়নি। এজবাস্টন টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে অনবদ্য ব্যাটিং করেছিলেন। কিন্তু টেস্টে বড় রান পাননি। টি-২০ সিরিজ এবং একদিনের সিরিজেও তাই। নেটে ভালো ব্যাটিং করছেন। ম্যাচে শুরুটা ভালো করেও ইনিংস বড় করতে পারছেন না। তাকে নিয়ে অন্তহীন সমালোচনা। 

গত দশকের সেরা ব্যাটসম্যান। শেষ তিন বছর কোনও শতরান নেই। সাবেক ক্রিকেটারদের অনেকেই তাকে দল থেকে বাদ দেওয়ার পক্ষে। ইংল্যান্ড সফরের পরই বিশ্রাম দেওয়া হয় বিরাট কোহলিকে। ছুটি কাটিয়ে এশিয়া কাপে ফিরবেন। এরপর টি-২০ বিশ্বকাপ রয়েছে। সে কারণেই এশিয়া কাপও হবে টি-২০ ফরম্যাটেই। এরই মধ্যে বড় বার্তা দিলেন কোহলি। তিনি জানান, আমার মূল উদ্দেশ্য ভারতকে এশিয়া কাপ এবং বিশ্বকাপ জিততে সাহায্য করা। এই লক্ষ্য পূরণ করতে, দলের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত।

২০১৬ এবং ২০১৮ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। গত সংস্করণে অবশ্য খেলেননি বিরাট কোহলি। তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এবার খেলবেন। আগামী ২৭ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। আয়োজক ছিল শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে এশিয়া কাপ সরিয়ে নেওয়া হয়। আরব আমিররাতে হবে প্রতিযোগিতা। ২০১৮ এশিয়া কাপও এখানেই হয়েছিল, তবে ৫০ ওভার ফরম্যাটে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit